সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া সম্প্রচার নীতিমালার বিষয়ে দলের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্যরা এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন।”
সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়,এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়।
এই নীতিমালা বাস্তবায়নের জন্য গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের বিধানও রাখা হয়েছে এতে।
