২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ‘শান্তি সম্মেলনে’ এরশাদকে আমন্ত্রণ

আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 10:35 PM

Updated : 25 Apr 2022, 04:30 PM

তার ব্যক্তিগত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীনের রাষ্ট্রদূত লি জুন রোববার এক বৈঠকে এই আমন্ত্রণ পৌঁছে দেন।

“আগামী ২৩-২৪ অগাস্ট চীনের সাংহাইয়ে ‘পিস ২০১৪’ অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রদূত স্যারকে সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।”

প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে খালেদ আক্তার জানান।

এরশাদ সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন কি না- এমন প্রশ্নে খালেদ বলেন, “স্যার এখনো সিদ্ধান্ত নেননি।”

এরশাদের দল জাতীয় পার্টি বর্তমান সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে। আর এরশাদ আছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে।