২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ভারতের ‘দালালি’ চান: আমু

খালেদা জিয়া ভারতের কাছে বাংলাদেশের ‘স্বার্থ বিকিয়ে’ ক্ষমতায় যাওয়ার পথ ধরেছেন বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।   

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 01:34 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

সুষমা স্বরাজের ঢাকা সফরের পর ভারতের একটি সংবাদপত্রকে দেয়া বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎকার ধরে বৃহস্পতিবার সংসদে বক্তব্যে এই দাবি করে আওয়ামী লীগের এই নেতা।

দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে খালেদা দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পর অনির্ধারিত বক্তব্যে আমু বলেন, “ভারতকে তিনি (খালেদা) বাংলাদেশকে লিখে দিতে প্রস্তুত। তার কথায় এটাই প্রতীয়মান হয়েছে।

Image
আমির হোসেন আমু (ফাইল ছবি)

আমির হোসেন আমু (ফাইল ছবি)

“তিনি ভারতের দালালি করতে চান। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় যেতে চান।”

আওয়ামী লীগকে নিয়ে ‘অপপ্রচারের’ বিষয়টি তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, “তারা সারাজীবন বলে এসেছে, আওয়ামী লীগ ভারতের দালাল।

“তার সারা জীবনের রাজনৈতিক বক্তব্য যে ভুল, তা তার (খালেদা জিয়া) বক্তব্যের মাধ্যমে তিনি তা প্রমাণ করেছেন।”

পুরনো খবর:

ভারত নয়, আওয়ামী লীগই দায়ী: খালেদা