২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ দুঃশাসন: খালেদা

বাংলাদেশে বর্তমানে ‘ভয়াবহ দুঃশাসন’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 01:22 AM

Updated : 22 Aug 2022, 06:35 PM

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম-অপহরণ-গুপ্তহত্যার শিকার হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“তারা (সরকার) চরম দমনমূলক নীতি অবলম্বন করে ব্যাপক গণহত্যা চালিয়েছে। দেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে।”

এই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “অগণতান্ত্রিক ও অসহিষ্ণু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেয়া হয় তাদের নিজস্ব পেটোয়া বাহিনী। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে। দেশের ধর্মপ্রাণ আলেম-ওলামাদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”

মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার পাশাপাশি আদালতেও এখন ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন খালেদা।