২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জয়

৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ, যার একটিতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধ, বৃহস্পতি ও শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বুধবার বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখবেন।

মাঝে বৃহস্পতিবার বিকালে একই স্থানে দলীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী উপস্থিত থাকবেন।