২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হারানো সেলিমার বাড়িতে খালেদা

সেলিমা রহমানের স্বামীর মৃত্যুতে তাকে সান্ত্বনা জানিয়ে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 11:55 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমার স্বামী প্রকৌশলী এম মজিবুর রহমান শুক্রবার রাতে মারা যান। শনিবার সন্ধ্যায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

খালেদা জিয়া শনিবার রাতে  সেলিমা রহমানের বনানীর বাড়িতে যান। তিনি সেলিমা রহমানের সঙ্গে কথা বলেন এবং পরিবারের  অন্য সদস্যদের সান্ত্বনা দেন।

সেলিমা রহমানের বড় ভাই সাংবাদিক সাদেক খান এসময় উপস্থিত ছিলেন।

ফুসফুসের জটিলতার পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শুক্রবার রাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে মারা যান মজিবুর রহমান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মজিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি স্টিল মিলস করপোরেশনের প্রকৌশলী হিসেবে অবসর নেন।

বিকালে গুলশান আজাদ মসজিদের তার জানাজায় সেলিমা রহমানের ভাই বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননও অংশ নেন।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীসহ বিএনপি নেতারা জানাজায় অংশ নেন।

আগামী ৯ জুন বাদ আসর বনানীর বাড়িতে মজিবুর রহমানের কুলখানি হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।