৩০ অক্টোবরের মধ্যে আ.লীগের জেলা সম্মেলন
আগামী ৩০ অক্টোবরের মধ্যে মেয়াদোর্ত্তীণ জেলাগুলোর সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকালে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলন না জেলাগুলোতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সেসব জেলার সম্মেলন শেষ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রাথমিক পর্যায়ে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে খুলনা মহানগর, রাজশাহী মহানগর, পটুয়াখালী/বরগুনা, কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৈঠকে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মামুন স্বপন এবং খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
