২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 11:18 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রাষ্ট্রদূত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

তাদের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও  ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।