২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী সমাবেশে যাবেন খালেদা

নারায়ণগঞ্জে পেশাগত সহকর্মী চন্দন কুমার সরকারসহ সাতজন খুন এবং সারাদেশে গুম-অপহরণের প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 04:16 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

সুপ্রিম কোর্ট এলাকার আগামী ২৪ মে’র ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথি থাকবেন বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জে সাত হত্যাসহ সারাদেশে গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদে সারাদেশের আইনজীবীদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া।