পুলিশ পেটানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
থানায় ঢুকে এক পুলিশ কর্মকর্তাকে পেটানোর অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টায় পীরগাছা থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবুল বাসারকে পেটানো অভিযোগে ওই নেতার বিরুদ্ধে মামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ছাত্রলীগ নেতা ওয়াসিম তার এক লোকের সাধারণ ডায়েরি(জিডি) করতে থানায় আসেন।
কর্তব্যরত ডিউট অফিসার এএসআই আবুল বাশারকে জিডি নিতে বলে থানার বাইরে যান।
এ সময় অন্য পুলিশরা তাকে আটক করে।
“পুলিশকে পেটানোর অভিযোগে এএসআই বাশার বাদি হয়ে মামলা করেছেন”, বলেন ওসি।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিও বলেন, “বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হওয়ায় ওয়াসিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
