২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআরপির প্রক্রিয়া শেষ করলেন খালেদা

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি নেয়ার প্রক্রিয়া শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 06:05 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে গিয়ে এমআরপির আবেদনপত্র জমা দন তিনি, সেখানে তার ছবিও তোলা হয়।

বিকাল সাড়ে ৪টায় অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মুন্সি মুহিত ইকবালের কক্ষে ঢোকেন খালেদা, সেখানে এমআরপি প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজার উপস্থিতিতে তার আবেদন জমা নেয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও সেখানে উপস্থিত ছিলেন।

সব প্রক্রিয়া শেষে বিকাল ৫টার দিকে খালেদা গুলশানের বাড়িতে ফিরে যান।

এ সময় পাসপোর্ট অধিদপ্তরের সামনে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল কাউয়ুম, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবউন নবী খান সোহেল, শিরিন সুলতানা, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ।

খালেদা পাসপোর্ট অধিদপ্তরের সামনে পৌঁছলে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়।