২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বিএনপি নেতার সন্ধান দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ও তার গাড়ির চালক রেজাউল হক সুহেলকে অক্ষত উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও শ্রমিক ইউনিয়ন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:33 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। প্রায় একই সময়ে ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী, দলের নেতা কলিম উদ্দিন মিলন, ওয়াকিফুর রহমান গিলমান, নাদীর আহমদ, নিখোঁজ গাড়ি চালক রেজাউল হক সুহেলের বাবা ওয়াহিদুজ্জামান, নিখোঁজ মুজিবুর রহমানের ভাগ্নে রবিউল ইসলাম।

বক্তারা দ্রুত মুজিব ও গাড়ি চালক সুহেল অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

গত রোববার রাত থেকে মুজিবুর ও তার গাড়িচালক সুহেলকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মুজিবুরের এক আত্মীয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে পুলিশের তিনটি দল কাজ করছে। তবে, এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।