২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতিনির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দল গোছানো নিয়ে বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 12:17 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাত ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক করেন খালেদা।

বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু বলা হয়নি।

তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংগঠন সক্রিয় করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোও আলোচনায় উঠে আসে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

সর্বশেষ গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়।