সংসদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল
একটি মটর বিকল হয়ে যাওয়ায় জাতীয় সংসদে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে গেছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছে না।
কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হলেও অধিবেশনে তার কোনো প্রভাব পড়ছে না। কারণ অধিবেশন কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাদা।
শীতাতপ যন্ত্র নিয়ন্ত্রণ কক্ষে (এমএমপি) দায়িত্বরত আমিনুল ইসলাম বলেন, “একটি মটর জ্বলে যাওয়ায় এসি বন্ধ রয়েছে, মটর ঠিক হয়ে গেলে এসি চলবে।”
সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশায় ভবনে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা থাকলেও বিভিন্ন সময়ে ওইসব ফাঁকা স্থানে পার্টিকেল বোর্ড দিয়ে কক্ষ তৈরি করায় বাতাস চলাচল কম হয়।
