২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবের বইয়ের মোড়ক উন্মোচন করলেন চীনা রাষ্ট্রদূত

বিএনপি নেতা ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন চীনা রাষ্ট্রদূত লি জুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 07:32 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সমকালীন ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

চীনা রাষ্ট্রদূত তার দেশের সঙ্গে বাংলাদেশে দীর্ঘদিনের বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

তিনি বলেন, “ইতিবাচক, স্থিতিশীল ও ঐক্যবদ্ধ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’’

সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত ১২০ পৃষ্ঠার এই বইতে চীন-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন সময়ে ঘটনা প্রবাহ নিয়ে স্মৃতিচারণ তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বইয়ের মুখবন্ধ লিখেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ, সাংবাদিক সাদেক খান, সোহরাব হাসান, প্রাবন্ধিক এহসানুল কবীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও প্রকাশক মো. মাহফুজুল হক বক্তব্য রাখেন।