২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার নতুন কমিটি

আবু হানিফকে সভাপতি ও শামসুদ্দিন খালেদ সেলিমকে সাধারণ সম্পাদক করে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

কমিটির সদস্যরা হলেন- নুরুল ইসলাম, ইন্দ্র কুমার নাথ, আবুল হোসেন, নাসির উদ্দিন মাহমুদ, শরীফ চৌহান, আবু সৈয়দ বলাই, মোক্তার আহমদ, কুলদীপ বড়ুয়া, দিদারুল আলম চৌধুরী, শান্তপদ বড়ুয়া ও কায়সার আলম।

শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে কমিটি গঠন করা হয়। বিকালে কাউন্সিলে উদ্বোধন করেন দলের পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান।

কাউন্সিলে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন আগের কমিটির সম্পাদক আবু হানিফ।