২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে আ. লীগ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে নগর আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 09:04 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

আগামী ৭ এপ্রিল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে তিন দিনব্যাপী এই সেবা শুরু হবে।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় নেতারা।

নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য এ কর্মসূচি গ্রহণ করেছে।

দলের নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, এই তিন দিন বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, ইসিজি, রক্তে শর্করার পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি পরীক্ষা, চোখ ও প্রসূতি মায়ের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেয়া হবে।

অন্যান্যের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, সফর আলী ও বদিউল আলম।