২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কৃত

উপজেলা নির্বাচনকে সামনে রেখে আরো ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 08:34 PM

Updated : 22 Aug 2022, 05:56 PM

বহিষ্কৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, রাঙামাটি জেলার যুগ্ম সম্পাদক ফয়েজুল আজিম, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সদস্য আবু তাহের, নুরুল মোস্তফা খোকন ও সন্দ্বীপ পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে এই নেতাদের বহিষ্কার করা হয়েছে।