২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার খোঁজে অভিযান, পুলিশকে দুষলেন আ. লীগ নেতা

পিরোজপুরে এক বিএনপি নেতাকে খুঁজতে এসে পুলিশ বাড়ি তছনছ করেছে বলে অভিযোগ করেছেন তার বড়ভাই, যিনি স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা।

পিরোজপুর প্রতিনিধি

বাপ্পা মৈত্র. যাদুকাটা থেকে ফিরে. সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 06:52 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর সরোয়ার হোসেন হাওলাদারকে খুঁজতে তার লখাকাঠির বাড়িতে যায় পুলিশ।

সরোয়ারের বড় ভাই টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, সরোয়ারের নেতৃত্বে বাড়িতে বৈঠক হচ্ছে এমন খবরে পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে এবং ঘরে ঢুকে মালামাল তছনছ করে।

সরোয়ারের জনপ্রিয়তায় ‘ঈর্ষান্বিত হয়ে’ পুলিশকে ব্যবহার করে এ কাজ করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই অভিযানে থাকা উপ-পরিদর্শক বাদল কৃষ্ণ হালদার জানান, নাশকতা ঘটানোর উদ্দেশ্যে সরোয়ার বহিরাগত লোকজন নিয়ে বৈঠক করছেন- এমন তথ্য পেয়ে তারা সেখানে গিয়েছিলেন।

তবে এর সত্যতা পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “ঘরের মালামাল কে বা কারা তছনছ করেছে তা আমাদের জানা নেই।”