২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্ব

বরিশালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা কমিটির ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার দিনভর সম্মেলন শেষে অন্তর চক্রবর্তীকে সভাপতি ও শারমিন জাহান পপিকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠন করা হয়।

নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক খান আসাদুজ্জামান মাসুম এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকি আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা আব্দুল মান্নান, একে আজাদ, মিজানুর রহমান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা রেজাউল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের সমালোচনা করেন। এছাড়া শিক্ষাখাতে সরকার ব্যয় সংকুচিত করে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তারা।