২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠনের প্রতিবাদে বিক্ষোভ করবে যুবদল

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে শনিবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 12:47 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার সকালে সংগঠনের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘অবৈধ সরকার প্রতিহিংসামূলকভাবে সাজানো ও মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে ছাত্রদল বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরসহ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে।