রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে স্থানীয় এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলায় নিহত নূর হোসেন (২৮) করপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাক আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
