২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ৩১ আওয়ামী লীগকর্মী দণ্ডিত  

মাগুরায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ৩১ জন আওয়ামী লীগকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 09:42 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এছাড়া প্রত্যেককে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাভোগ করতে হবে।

দ্রুত বিচার আইনের এ মামলায় বুধবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্বাস উদ্দিন এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর মাগুরা পৌর এলাকার ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পাচু শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এর জেরে স্থানীয় বিএনপি নেতা মোলাম মোল্লা ও তার ভাইদের ৪/৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এ ঘটনায় ওই বছরের ৮ ডিসেম্বর মোলাম মোল্লার ভাই নবাব মোল্লার স্ত্রী কুলসুম বেগম স্থানীয় ৩১ জন আওয়ামী লীগ কর্মীর নামে আদালতে একটি মামলা করেন।

দণ্ডিতরা হলেন আজগর, মোতালেব, আছাদ, কাশেম, শিহাব, মনু, হোসেন, ফুল মিয়া, নূর ইসলাম, চান্দু, সোহেল, কালাম-১, কালাম-২, চতে, নব, মঞ্জুর, হৃদয়, মেহেদী, মতিয়ার, আতিয়ার, মশিয়ার, ইদ্রিস, উজ্জ্বল, তুহিন, পলাশ, শেখ সাদি, শিমুল, রফিকুল, জাহান ও সুমন।