২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 10:30 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ

উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও সৌদি আরবে বিএনপি চেয়ারপারনের বিশেষ দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।