২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জনকে বহিষ্কার করেছে বিএনপি

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 10:24 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এছাড়া দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিংকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে দলটি।

রোববার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি আতাউর রহমান (লাল হাজী), সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ময়মনসিংহ উত্তরের ফুলপুর উপজেলা মহিলা দলের নেত্রী আখিনুর রহমান (রিনা), ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, ফুলপুর উপজেলার যুগ্ম আহবায়ক এ কে এম তোফাজ্জল হক, ফুলপুর পৌর সাধারণ সম্পাদক এ কে এম তোজাম্মেল হক রুবেল , গৌরীপুর পৌর সভাপতি মকবুল হোসেন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মিটন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান দেওয়ান।