পুঠিয়ায় বিএনপি নেতা বহিষ্কার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফ্যাক্সে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক পুঠিয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা বলেন, পুঠিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলম মামুনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় কমিটি আনোয়ারুল ইসলাম জুম্মানকে বহিষ্কার করেছে।
এর অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা নির্বাচন সমন্বয়ক (রাজশাহী বিভাগ) হারুন অর রশিদ এবং জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
