২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী’ সম্পর্কে কটুক্তিতে বাধা দেয়ায় পিটুনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তির প্রতিবাদ করায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি-জামায়াত সমর্থকরা এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার বিকেল পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহিল কাফি জানান,  কজন বিএনপি সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘কটুক্তি’ করে।

তাদের নিষেধ করলে জামায়াত-বিএনপির কয়েকজন সমর্থক জামালকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটায়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।