২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া ‘গরিব মারার ফাঁদ’: জাপা

বিদ্যুতের সুবিধাভোগী জনগোষ্ঠী বাড়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেও দাম বাড়ানোর প্রক্রিয়াকে ‘গরিব মারার ফাঁদ’ অভিহিত করে সংসদে এর বিরোধিতা এসেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কাছ থেকে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 01:06 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বিরোধী দলের প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বুধবার সংসদে বক্তব্যে বিদ্যুতের দামের ক্ষেত্রে বৈষম্য দূরের আহ্বান জানিয়েছেন।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি, যাতে খুচরা পর‌্যায়ে ৬ থেকে ১০ শতাংশ দাম বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার সমালোচনা করে তাজুল বলেন, আবাসিক খাতে ছয় ধাপেই বৈষম্যমূলক দাম প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে নিম্ন আয়ের সাধারণ মানুষের বিল বাড়বে।

ইউনিট প্রতি প্রস্তাবিত দাম তুলে ধরে তিনি বলেন, “দাম নির্ধারণে বড় লোকদের সুবিধা দেয়া হয়েছে, আর গরিব মানুষের জন্য বেশি দাম নির্ধারণ করা হয়েছে।”

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব গৃহীত নিম্ন আয়ের মানুষদের বিল দ্বিগুণ হবে, বলেন তাজুল।

“বড়লোকদের কেন সুবিধা দেয়া হচ্ছে? কেন এই বৈষম্য? গরিব মারার ফাঁদ কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রক্রিয়া বন্ধের অনুরোধ করছি।”