২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে বান্দরবান জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করেছে বিএনপি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

জাহাঙ্গীর আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এই পদে বিএনপি সমর্থন দিয়েছে আব্দুল কুদ্দুছকে।

সোমবার রাতে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গরকে বহিষ্কারের কথা জানানো হয়।

জাহাঙ্গীর বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদেও ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত হয়েছে।

এই বিষয়ে জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারবিরোধী আন্দোলনে মাঠে ছিলাম। ঝুঁকি নিয়ে আন্দোলন করতে গিয়ে যদি দল থেকে বহিষ্কার করা হয়, তা জবাব দেবে সাধারণ মানুষ আর দলের নেতাকর্মীরা।”