আওয়ামী লীগের স্থানীয় ৭ নেতা বহিস্কার
উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটের আগে জেলা ও উপজেলা পর্যায়ের ৭ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার দলের এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিস্কৃতরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস্কান্দার মির্জা বাচ্চু, কোষাধ্যক্ষ শামসুল আলম খান, ময়মনসিংহ সদর উপজেলার আফাজ সরকার, ফয়জুর রহমান ফকির, মানিকগঞ্জ সদর উপজেলার সভাপতি জালাল উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সালেহা ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রুহুল আমিন।
এদের মধ্যে ছয় জন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
তবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপজেলা নির্বাচনের সঙ্গে এ বহিষ্কারাদেশের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে, বলেন তিনি।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় দেশের ৫২ জেলায় ১১৬ উপজেলায় ভোট হবে। প্রধম ধাপে ১৯ ফেব্রুয়ারি ৯৮ উপজেলায় ভোট হয়।
