২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: ভালুকার ৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতার’ কারণে তাদের বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আগের দিন একই কারণে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নেতা খন্দকার নাসিরুল ইসলাম, এ কে এম জামাল উদ্দিন নান্নু মিয়া, মো. শহীদুল হক মন্টু, রফিকুল ইসলাম লিটন এবং মাদারীপুরের শিবচর উপজেলার নাজমুল হুদা মিঠু চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।