খালেদার সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত সোয়া ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ ঢাকা বিশ্বকিবদ্যালয়ের বিভিন্ন হলের নেতারাও এতে অংশ নেন।
৫ জানুয়ারি ভোটের আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হন। এখনো তারা কারাবন্দি রয়েছেন।
