২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাকে মারধর করায় যুবলীগকর্মীদের শাস্তি দাবি

থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইনকে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে যুবলীগকর্মীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকার মোহাম্মদপুরের ‘সচেতন নাগরিক সমাজ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 11:05 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারি, মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব এম এ মতিন, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সম্পাদক হাফিজ মাহবুবুর রহমান, মুক্তিয়োদ্ধা আব্দুল মান্নান, মুনীর হোসেন, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির রানা প্রমুখ।

মোহাম্মদপুর থানা যুবলীগকর্মী বাদশার নেতৃত্বে একদল যুবক গত ১৯ ফেব্রুয়ারি স্ত্রীর সামনেই মারধর করে বলে থানায় অভিযোগ জানিয়েছেন পাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজানের নেতৃত্বে যুবলীগের এই কর্মীরা মোহাম্মদপুরে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সোমবার একটি জাতীয় পত্রিকায় পাইনের স্ত্রী মরিয়ম বেগম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি স্বামীর ওপর হামলাকারীদের শাস্তি দাবি করেন।

আওয়ামী লীগ নেতা মিজান তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।