২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজশাহী মহানগরীতে মিছিল করার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার রাতে রাজারহাতা এলাকায় এ সংঘর্ষ চলাকালে বিএনপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাত ৯টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় তারা চারটি অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ শুরু হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

গত বছর ২৬ ডিসেম্বর নগরীতে ১৮ দলের বিক্ষোভ শেষে রাজারহাতা এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলায় কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন।

এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মিজানুর রহমান মিনুসহ ৩৪ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।