২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকলীতে বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় কিশোরগঞ্জে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:05 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে আবু সাঈদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত আবু সাঈদ নিকলী উপজেলা বিএনপির সদস্য।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক বদরুল মোমেন মিঠুকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়।

এর আগে সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমানকেও দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।