২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপি-জাপার পাঁচশ’ নেতাকর্মী আ.লীগে

চাঁদপুরে বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 03:23 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন।

এ সময় মায়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় আস্থা হারিয়েই বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছে।

“তার কথায় নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে। তারা যেটা বলে সেটা বিপরীত হয়।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক মায়া বলেন, মানুষ বিএনপির কাছ থেকে সরে এসেছে। শত শত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদানই তার প্রমাণ।

অন্যদের মধ্যে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সম্পাদক এম এ কুদ্দুস, ছেংগারবচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ এ সময় উপস্থিত ছিলেন ।