খালেদার সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাযার আল সেহি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রদূত আসেন। তারা দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
এসময়ে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
