২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন বিএনপি নেতা গোলাম আকবর

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 09:53 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

উচ্চ আদালতের জামিন আদেশের পর বুধবার বিকালে গোলাম আকবর মুক্তি পান।

বিকালে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম বক্করও। কারাফটকে দুজনকে ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আমীর খসরু বলেন, “সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। বিরোধী দলকে দমনে গ্রেপ্তার, হয়রানি ও গুমের পথ বেছে নিয়েছে।”

সমাবেশে ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম,  সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, বিএনপি নেতা এম এ সবুর, আব্দুস সাত্তার ও এম এ আজিজ।

গত বছরের ২৮ নভেম্বর নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়ক থেকে আটক হন গোলাম আকবর খোন্দকার। তাকে চকবাজার ও কোতোয়ালি থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পান গোলাম আকবর।

গত বছরের ১৩ নভেম্বর নগরীর এনায়েত বাজার এলাকা থেকে গ্রেপ্তার হন আবুল হাশেম বক্কর। কোতোয়ালি থানার তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনিও উচ্চ আদালত থেকে জামিন পান।