ফেনীতে বৃহস্পতিবার বিএনপির হরতাল
দলীয় নেতাকে ‘হত্যা’ এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের এ হরতালের কথা জানিয়েছেন।
তিনি জানান, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম সরোয়ারকে ‘যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা’ প্রকাশ্যে গুলি করে হত্যা এবং পশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের উপর ‘আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগের’ সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
