নীলফামারীতে ১ বিএনপি কর্মী গ্রেপ্তার
নীলফামারীর ডিমলায় দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও সহিংসতার মামলায় এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার গয়াবাড়ি বাজার থেকে গ্রেপ্তার বিএনপি কর্মী তমিনুর রহমান জিল্লু(৩৫) গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
ডিমলা থানার এসআই তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাচনের আগের দিন উপজেলার আকাশ কুড়ি মুন্সীপাড়া বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেয়ায় এবং সহিংসতায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানানিএ উপজেলায় ভোটকেন্দ্রে আগুন দেয়া ও সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ডিমলা থানায় ১৩টি মামলা করেন ।
এসব মামলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
