মিলনের ৩ মামলায় অভিযোগ গঠন
ভ্যানিটি ব্যাগ চুরি, মোটরসাইকেল ছিনতাই ও দাঙ্গা-হাঙ্গামার তিনটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিক বিচার শুরুর এ আদেশ দেন।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, দুপুরে মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীসহ আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করা হয়।
এ সময়র আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
এছাড়া চাঁদা দাবি ও মোটরসাইকেল এবং মোবাইল ছিনতাইয়ের একটি মামলায় আগামী ৫ মার্চ অভিযোগ গঠনের দিন রেখেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান।
