২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির আন্দোলনের পেছনে শিবির: আওয়ামী লীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স ও বর্ধিত ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্দেহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 12:28 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশ সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশ

রাবিতে এই মিছিলের পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়। রাবিতে এই মিছিলের পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়।

অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও ছাত্রলীগ

ওই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে ছাত্রলীগ নেতাদের চড়াও হওয়ার ছবি প্রকাশের পর সমালোচনার মধ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে এই সন্দেহের কথা জানানো হয়।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন,“আমরা শুনেছি, সেখানে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের সম্পৃক্ততা ছিল।”

সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি প্রত্যাহারের দাবির এই আন্দোলনের সামনের সারিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাদের দেখা যাচ্ছে। আন্দোলনের সমন্বয়কের দায়িত্বও পালন করছেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আয়াতুল্লাহ খোমেনী।

আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগও ওই দাবিতে আন্দোলনে নেমেছিল। রোববার শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার আগে তারা যে মিছিল করেছিল, তার ব্যানারেও সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি প্রত্যাহারের দাবির বিষয়টি লেখা ছিল।

রাবিতে এই মিছিলের পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়।

রাবিতে এই মিছিলের পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়।

রাবিতে এই মিছিলের পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়।

সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশ

সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশ

সান্ধ্য কোর্স বাতিল ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশ

ছাত্রশিবিরের বিষয়ে সন্দেহের কথা হাছান মাহমুদের আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও।

আওয়ামী লীগ নেতারা আন্দোলনে শিবিরের সম্পৃক্ততার সন্দেহের কথা প্রকাশ করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা শিবিরকে দায়ী করছেন আন্দোলনকারীদের ওপর হামলার জন্য।

শিক্ষার্থীদের অভিযোগের মুখে থাকা ছাত্রলীগ রোববারের ঘটনার জন্য দুটি মামলা করেছে সোমবার, তাতে শিবির নেতাদের আসামি করেছে। তবে শিবির নেতারা হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে চড়াও হওয়া ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না- সাংবাদিকরা প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, “ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী নয় ভ্রাতৃপ্রতীম সংগঠন। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে তা নেবে ছাত্রলীগ।”

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকে বহিষ্কার করেছে। একটি তদন্ত কমিটি গঠন করে জানিয়েছে, আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।