২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবিরকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 08:25 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দুপুর ২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই হামলায় সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিবিরমাহমুদুল হাসান আহত হয়েছেন দাবি শিবিরের।

চবি শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক নাজিমুদ্দিন আহমেদের নেতৃত্বে চার/পাঁচজন মাহমুদুলকে পেছন থেকে কাঠ দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরের কিছু কর্মী নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করতে গেলে সাধারণ ছাত্ররা তা প্রতিহত করে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এক শিক্ষার্থী আহত হওয়ার কথা স্বীকার করেছেন।

সিরাজ উদ দৌল্লাহ বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে তা সুস্পষ্টভাবে জানা যায়নি।”

আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।