২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ ও মাহবুবের জামিন নাকচ

হাকিম আদালতের পর জজ আদালতেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জামিন আবেদন নাকচ হয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 04:14 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের মামলায় মামলায় মওদুদ এবং গত বছর মার্চে গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা ও আগুন দেয়ার অভিযোগে রমনা থানার মামলায় খন্দকার মাহবুব জামিন চাইলে মহানগর দায়রা জজ রোববার শুনানি করে তা নাকচ করে দেন।

এর আগে গত ২৭ জানুয়ারি মহানগর হাকিম আদালত মওদুদের জামিন আবেদন নাকচ করে তাকে কারফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

আর গত ২৮ জানুয়ারি হাকিম আদালত খন্দকার মাহবুবের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে রাখার নির্দেশ দেন।

বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর মওদুদসহ বিএনপির চার নেতাকে আটক করে পুলিশ। তাদের হরতাল-অবরোধে নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গত ডিসেম্বর গুলশান থানায় দায়ের করা আরেক মামলায় মওদুদকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এরপর পুলিশের দায়িত্ব পালনে বাধা, ভাংচুর ও বোমা হামলায় উস্কানির অভিযোগে রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিচারিক আদালত গত ৮ জানুয়ারি তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠালেও হাই কোর্ট ওই আদেশ প্রথমে স্থগিত এবং পরে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করে।

মওদুদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

খন্দকার মাহবুবের জামিন, হয়রানি না করার নির্দেশ