২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাখ্যা না দিলে বিপজ্জনক হয়ে থাকবেন খালেদা: ইনু

জোট সরকারের আমলে সন্ত্রাসী তৎপরতা, গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার রায় সম্পর্কে স্পষ্ট  ব্যাখ্যা না দিলে খালেদা জিয়া দেশ ও সংবিধানের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচিত হবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে দলের জাতীয় কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট সরকারের আমলে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করেন জাসদ সভাপতি ইনু।

মঙ্গলবার শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে হাসানুল হক ইনু।

মঙ্গলবার শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে হাসানুল হক ইনু।

মঙ্গলবার শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে হাসানুল হক ইনু।

তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এসব বিষয়ে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

ইনু বলেন, “বেগম জিয়া জঙ্গিবাদ, গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার রায় সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা না দিলে তিনি দেশ ও সংবিধানের জন্য বিপজ্জনক হয়ে থাকবেন।”

বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে , কিন্তু বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য এই নির্বাচন প্রয়োজন ছিল।”

নির্বাচনের আগে প্রধান দুই দলের সমঝোতা না হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে দায়ী করে তথ্যমন্ত্রী বলেন,  “বেগম জিয়া সংলাপের নামে আড়াই বছর সময় নষ্ট করেছেন একমাত্র যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য । আর এখন তিনি বলেন সরকার অবৈধ।”

দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের পক্ষে অবস্থান জানিয়ে ইনু বলেন, “দুর্নীতির ব্যাপারে জাসদ এক চুলও ছাড় দেবে না। আবার কারো অধিকারও হরণ করবে না।”