২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার জন্য সমাবেশ পেছালো বিএনপি

একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একদিন পিছিয়ে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

রাতে দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহওয়ার্দী উদ্যানের পূর্বঘোষিত শনিবারের সমাবেশ একুশের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্ব ইজতেমার কারণে রোববার বিকাল ৩টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।”

তবে রাজধানীর বাইরে সারাদেশে যথারীতি শনিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

আবদুল লতিফ বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আমরা আগেই মহানগর পুলিশকে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি।”

তবে বই মেলার উদ্বোধনের কারণে সময়সূচি পরিবর্তনের বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার বিকাল ৩টায় বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলা একাডেমি প্রাঙ্গণের বাইরে সোহরাওয়ার্দী উদ্যানেও সম্প্রসারণ করা হয়েছে।

২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলেও সেদিন ঘোষণা দেন তিনি।

এর আগে সংসদ গঠিত হওয়ার পর ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দশম সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এই কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।