২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেক শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আবু আল মাহবুবকে সভাপতি ও মাহামুদুল হাসান খান সুমনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 09:17 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

সংগঠনের ঢাকা মেডিকেল কলেজ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই কারাগারে থাকায় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জোবায়েদুর রহমান জনির প্রস্তাবনাসাপেক্ষে তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া ছাত্রদলের কর্মকাণ্ডে অংশ না নেয়ায় বেলাল হোসেন নাজিম ও ইশতিয়াক আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।