মুক্তি পেলেন শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন।
বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান শিমুল বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা ছিল। এর সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।
গত বছর ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হওয়ার পর শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে পুলিশ কনস্টেবল শাহজাহান হত্যাসহ হরতাল-অবরোধে হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে চারটি মামলায় হাই কোর্ট থেকে এবং মতিঝিল থানার একটি মামলায় ঢাকার মহানগহর দায়রা জজ আদালত থেকে জামিন পান শিমুল।
