হাসিনার নেতৃত্বে আস্থা জানিয়ে প্রবাসে কর্মসূচি
শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোববার রাতে একটি সমাবেশ হয়েছে।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সমাবেশের আয়োজন করে ‘সম্মিলিত আওয়ামী সমর্থক জোট’।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম এবং প্রধান বক্তা ছিলেন ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার। আমিনুল ইসলাম কলিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হাজী মফিজুর রহমান, জসীমউদ্দিন খান মিঠু প্রমুখ।
সালাম বলেন, “একাত্তরের পরাজিত শক্তি মদদ পাচ্ছে বিএনপির এবং এজন্যেই ওরা মরণকামড় দিচ্ছে। ওদেরকে নির্মূল করার জন্যেই দেশ ও প্রবাসে শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল সকলকে জোট বাঁধতে হবে।”
সমাবেশে বক্তব্যের পর গান ও কবিতা পাঠের আসরও বসে।
