২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

বিএনপি সমর্থক আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 05:35 PM

সোমবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

খালেদা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মতবিনিময় করেন। গত ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর আন্দোলন ও করণীয় বিষয়ে আইনজীবীদের মতামত শোনেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ভোটের পর আইনজীবীদের আগে সম্মিলিত পেশাজীবী পরিষদ ও চিকিৎসক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন খালেদা।

বৈঠকে আইনজীবীদের মধ্যে ছিলেন- জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, শাহজাহান ওমর, এ জে মোহাম্মদ আলী, মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, জিয়াউর রহমান খান, নিতাই রায় চৌধুরী, খোরশেদ মিয়া আলম, সানাউল্লাহ মিয়া, লুৎফে আলম, মাসুদ আহমেদ তালুকদার, মকবুল হোসেন ফকির, আব্দুল্লাহ মাহামুদ হাসান, মোহাম্মাদ মহসিন মিয়া, বোরহান উদ্দিন, গোলাম মোস্তফা খান, মোহাম্মদ ইকবাল হোসেন, মল্লিক শফি উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, একেএম সোহরাব, শামীমা আক্তার শাম্মী প্রমুখ।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।